যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানঘাঁটি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখানো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছান। তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করেন তারা। দুর্ঘটনাস্থল থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

দুর্ঘটনার পর থেকে এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে সব আগত বিমানকে। সাময়িকভাবে প্রবেশ স্থগিত করা হয়েছে অসমারিক দর্শনার্থীদের।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ১৯৫০-এর দশক থেকে ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির এ বিমানের ডাকনাম ‘দ্য বাফ’—যা ‘বিগ আগলি ফ্যাট’-এর সংক্ষিপ্ত রূপ। প্রচলিত ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই বিমান এখনো যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার হামলা সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি।