গাজীপুর মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা, পুলিশের ওপর হুমকি প্রদান ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গতকাল রোববার ৪ জন এবং আজ সোমবার বিভিন্ন থানা এলাকায় সমন্বিত অভিযানে আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়।

গাজীপুরে মিছিল থেকে পুলিশের ওপর হুমকি ও সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার২

গাজীপুর মহানগরীতে গ্রেফতারকৃত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা

জিএমপি সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠন যুবলীগের একটি মিছিলকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা, পুলিশের কাজে হুমকি ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে বাসন, টঙ্গী, গাছা, পূবাইল, কোনাবাড়ী ও সদর থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ইসলামপুর এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫৫), বাসন থানাধীন নলজানী এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে মোখলেছ (৪৬), বাসন থানাধীন বারবৈকা এলাকার আফাজ উদ্দিনের ছেলে জিন্নাত আলী (৬০), গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩০), একই এলাকার কাশেম টেক্সটাইল সংলগ্ন ইটাহাটা এলাকার মোস্তফা কামালের ছেলে শামীম (২৫), গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে পূবাহ ইসলাম সুমন (৩২), একই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে নাছির (৪৪), গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন উত্তর আউচপাড়া খাঁপাড়া রোড এলাকার মজিবুর রহমানের ছেলে রবিউল হোসেন দুলু (৪৫), গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন করমতলা এলাকার মৃত আরাফাত আলী দেওয়ানের ছেলে মাহফুজ দেওয়ান (৪৭), একই থানার কুদাব মুন্সিবাড়ি এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে মাসুদুর রহমান (৪৮)।

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকার হাজী আব্দুল আজিজ খানের ছেলে ওমর ফারুক খান (৪৫), গাছা থানাধীন ছয়দানা মালেকেরবাড়ি এলাকার মৃত আনসার আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৯), গাছা থানাধীন কুনিয়া পাচর বড়বাড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে মাহফুজুর হক হিমেল (৩৮), গাছা থানাধীন সেন্ডা শরীফপুর এলাকার মৃত আছর উদ্দিনের ছেলে আতাউর রহমান (৬৬), গাছা থানাধীন পলাশোনা এলাকার মৃত আবুল হাসেমের ছেলে নাসির উদ্দিন (৪৩), গাছা থানাধীন পূর্ব কলমেম্বর এলাকার মৃত মোসলেমের ছেলে ফারুক হোসেন ফালু (৫৩), গাছা থানাধীন কুনিয়া উত্তরপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে রেজাউল করিম রিপু (৩৬), গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকার মোহর আলীর ছেলে ফখরুল হোসেন মিলন (৩৯), গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন পূর্বপাড়া এলাকার মৃত আতাহার আলী মোল্লার ছেলে নাসির উদ্দিন মোল্লা (৫৮), গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার ফজল মোল্লার ছেলে সাব্বির হোসেন মোল্লা (২৩)।

গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বকতারপুর এলাকার মৃত বাকা প্রমানিকের ছেলে কামরুল হাসান (৪৫), গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সরুপাইতলী এলাকার মোজাম্মেল হকের ছেলে শাফিম আহম্মেদ ওরফে নাজমুল (৩০), কাশিমপুর থানাধীন উত্তর পানিশাইল এলাকার মৃত নূর উদ্দিনের ছেলে খোকন মিয়া (৪৭), গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকার শহিদুজ্জামান সুমনের ছেলে সাকিবুজ্জামান রাহুল (২৫), গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আবু সিদ্দিক (৪২), বাসন থানাধীন তেলিপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে জহিরুল ইসলাম (৩২)।

সদর থানায় গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর মহানগরীর সদর থানাধীন মুন্সীপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে শাকিল হোসেন (৩১), হাতিয়াব মধ্যপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৬), রাহাপাড়া এলাকার আলমাস মিয়ার ছেলে সেলিম (৪৪), উত্তর ছায়াবিথী এলাকার রমিজ উদ্দিনের ছেলে হাসান উদ্দিন রবিন (৩০)।

এছাড়া রবিবার গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর মহানগরের বিলাসপুর কাজী মোশাররফের বাড়ির ভাড়াটিয়া শাহজাহানের ছেলে মেহেদী হাসান সুমন (২৫), সদর মেট্রো থানার গনি মুন্সির ট্যাগ হাজীবাড়ী এলাকার ভাড়াটিয়া মোহাম্মদ করিম মিয়ার ছেলে জাকিরুল (২০), পশ্চিম জয়দেবপুর কাউন্সিলর বেবির বাড়ির ভাড়াটিয়া জামাল হোসেনের ছেলে নাজমুল ইসলাম (১৯) ও পশ্চিম জয়দেবপুর এলাকার ভাড়াটিয়া নূর মোহাম্মদের ছেলে শয়ন মোল্লা (১৯)।

জিএমপির কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার জানায়, মহানগরজুড়ে অভিযান অব্যাহত রয়েছে এবং অন্যান্য জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।