ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ কার্যবর্ষের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত ১৩ সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের শপথ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়েটের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল এবং প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।

শপথ গ্রহণকারী কমিটির সভাপতি গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম।

এছাড়া সহ-সভাপতি যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, যুগ্ম সম্পাদক গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হাসান, ক্রীড়া সম্পাদক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সানজিদ-ই-ইলাহী, দপ্তর সম্পাদক ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক আকরামুল হক, প্রচার সম্পাদক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাকিব সালিম এবং মহিলা সম্পাদক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম শপথ গ্রহণ করেন।

সদস্য হিসেবে শপথ নেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম শিক্ষক সমাজের আস্থা ও সমর্থনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত উৎকর্ষ, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক সমাজের সার্বিক সহযোগিতাও কামনা করেন তারা।

অনুষ্ঠানটি শিক্ষক সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়।